চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় রাজশাহী চারঘাটে ৮ মার্চ চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ ২৬) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন ও চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান।
অনুষ্ঠানে চারঘাটের শ্রেষ্ঠ অদম্য নারী চারঘাট মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি নারী সদস্যবৃন্দ।

