Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, ঢাকা মেডিকেলে প্রেরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে নুর ইসলাম (২৭) নামের এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে কুলিয়া গ্রামে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর গুলি চালায়। নুর ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় মহাসড়কে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে, মাথার নিচে ও শরীরের পেছনের অংশে মোট তিনটি গুলির ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া সড়কে পড়ে যাওয়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। গুরুতর অবস্থার কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, নুর ইসলামের শরীরে পিস্তল থেকে গুলি চালানো হয়েছে। ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।