Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নিত্যনতুন খাবারের সমাহারে জমজমাট ইফতার বাজার

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
মার্চ ৮, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে পবিত্র রমজান মাস উপলক্ষে চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন বাজার ও সড়কের পাশে গড়ে উঠেছে নিত্যনতুন খাবারের সমাহারে জমজমাট ইফতার সামগ্রীর বাজার। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গেই এসব দোকানে জমে উঠছে ইফতারি বেচা-কেনা।

(৮ মার্চ) রবিবার ৩টার দিকে উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, চিতলমারী সদরের অবস্থিত আরপি রেস্টুরেন্ট, বড়বাড়িয়া বাজার, মচন্দপুর বাজার ও কালিগঞ্জ বাজারের নানা স্থানে বাহারি ধরণের ইফতারি সামগ্রী নিয়ে বসেছেন দোকানদাররা। বিকেল পড়তেই এসব স্থানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ক্রেতারা পছন্দমতো নানা ইফতারি ক্রয় করছেন। পেয়াজি, বেগুনী, আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ ও ছোলা ইত্যাদি খাবারের দিকে ক্রেতাদের বেশি নজর থাকে। এছাড়া খেজুর ও ফলের দোকানেও কেনাকাটার ভিড় রয়েছে।

আরপি রেস্টুরেন্টের পরিচালক আলমগির হোসেন জানান, প্রতি বছর পবিত্র রমজান মাসে তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। এ বছর বেচা-কেনা বেশ ভালো হচ্ছে বলেও তিনি জানান। বড়বাড়িয়া বাজারে লিল্লুর রহমান ও জামাল খান বলেন, বিকেল ৪টার পর থেকে ক্রেতাদের চাপ বাড়তে থাকে, ইফতারের আগ পর্যন্ত বিরাম থাকে না।

ইফতার কিনতে আসা অনেকেই জানান, বাসায় তৈরি করতে গেলে সময় ও খরচ বেশি হয়। তাই বাজার থেকে সুস্বাদু ইফতার সামগ্রী কিনছেন তারা।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, ফুটপাতের শৃঙ্খলা রক্ষাসহ যানজট নিয়ন্ত্রণ এবং খাদ্যের মান নিশ্চিত করতে তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের অভিযানও পরিচালনা করা হবে। তিনি স্বাস্থ্যসচেতন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।