মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এনজিও ইনসিডিন বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম ও রেখা পারভীন, সাংবাদিক এস এম মিজানুর রহমান ও শফিউল আজম নিশানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। বক্তারা নারী ও কন্যাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং সমাজের সব ক্ষেত্রে সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পৃথকভাবে এনজিও ইনসিডিন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলার ৫টি নারী উন্নয়ন সংস্থার অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি ও মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী উন্নয়ন সংস্থা রংধনুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.