Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে পারিবারিক কলহে গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের তেজারকান্দি গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আজাহার আলী বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বিবাদী করা হয়েছে একই গ্রামের হেদায়েত ইসলাম তারার ছেলে জাকারিয়া জুয়েল (৩৩), মৃত এনায়েত উল্লাহর ছেলে হেদায়েতুল ইসলাম (৬১), দেলোয়ার হোসেন (৪২), মৃত হিম্মত আলীর স্ত্রী হুনুফা বেগম (৪৫), তার মেয়ে হেপি বেগম (৩২) এবং আকাশ মিয়া (৩০)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বাদী ও বিবাদীদের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন আজাহার আলী বাড়িতে না থাকার সুযোগে বিবাদীরা প্রায় ৪ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে জমি দখল করে ঘের দিয়ে ঘর নির্মাণ করে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মামলার বাদী আজাহার আলী জানান, “উক্ত জমিটি আমার নিজের টাকায় কেনা হলেও আমার বড় ভাই হেদায়েতুল ইসলাম তা আমার বাবার নামে দলিল করেন। গত শুক্রবার তারা জোর করে ওই জমির বিভিন্ন গাছ কেটে জমি দখল করে ঘর তুলেছে। বর্তমানে আমি অসহায় অবস্থায় আছি এবং প্রাণনাশের হুমকির মুখে রয়েছি।”

এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, “আজাহার আলী আমাদের পৈতৃক সম্পত্তির ৪ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে। তাই আমরা ওই জমি দখল করেছি।”

এ ব্যাপারে শ্রীবরদী থানার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল খান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি মূলত ভাই-ভাতিজাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।