ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে আসে। এরপর সেখানে আলোচনা সভা, অগ্নি নিবারণ প্রদর্শনী ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজনকৃত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. তাহেরুল ইসলাম, সোনাগাজী ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের সহকারি পরিচালক মো. আরাফাতুল ইসলাম, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. শফিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নুর আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
উপজেলা প্রশাসন এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণকে দুর্যোগে সতর্ক ও প্রস্তুত রাখার পাশাপাশি, সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় দক্ষ করে তোলার লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.