Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী।

প্রধান অতিথির বক্তব্যে রিফাত নুর মৌসুমী বলেন, “দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বপ্রস্তুতি ও সচেতনতা। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক প্রস্তুতি ও প্রশিক্ষণ থাকলে অনেক ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে সাগর হোসেন সৈকত বলেন, “সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের মহড়া মানুষের মধ্যে বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেয়।”

অগ্নিনির্বাপণ মহড়ায় আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের দমকলকর্মী কহিনুর ইসলাম অংশগ্রহণ করে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় তা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।