Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় স্থানীয় ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উন্নয়নকর্মী ও মানবিক সহায়তা সংশ্লিষ্টরা। এতে ন্যায্য ঝুঁকি ভাগাভাগি ও সমতাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করা সম্ভব হবে বলে তারা মত দেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সাতক্ষীরার লেকভিউ সেমিনার হলে “Commitment to Action: Advancing Direct Funding and Risk Sharing in Bangladesh” শীর্ষক আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়। মাল্টেসার ইন্টারন্যাশনাল ও জিএফএফও’র অর্থায়নে পরিচালিত ToGETHER 2.0 কর্মসূচির আওতায় সেমিনারটির আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এডিসি-জেনারেল) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবদুল হান্নান, ব্র্যাকের নিলুফার ইয়াসমিন, কেয়ার বাংলাদেশের মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নেটওয়ার্কের হাসিবুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কামরুজ্জামান, এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমানসহ এনজিও নেটওয়ার্ক অ্যাডাবের আঞ্চলিক প্রধান, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উপস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে একটি জটিল মানবিক পরিস্থিতির মুখোমুখি। এসব সংকট মোকাবিলায় স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো প্রায়ই প্রথম সাড়া প্রদানকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মানবিক সহায়তায় ‘লোকালাইজেশন’ নিয়ে বৈশ্বিক অঙ্গীকার থাকা সত্ত্বেও স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থায়নের সুযোগ এখনও সীমিত। ফলে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া বাধাগ্রস্ত হয় এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পায়।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন বৃদ্ধি, বহুবর্ষী অর্থায়ন ব্যবস্থা চালু, স্থানীয় উদ্যোগ শক্তিশালী করতে বিশেষ তহবিল গঠন এবং সরকার, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যে ন্যায্য ঝুঁকি ভাগাভাগির নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।