স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার মুলখানা মোড়ে ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে নিচে চাপা পড়ে ইরান শেখ (২১) ট্রলির চালক নিহত হয়েছেন। বুধবার (১১মার্চ) বিকাল ৩টার দিকে নড়াগাতী থানার চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলির চালক ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের জুয়েল শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,ইরান শেখ বুধবার বিকাল ৩টার দিকে জোকা গ্রাম থেকে ইট বোঝাই ট্রলিটি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌঁছালে ইট বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ইরান ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তাদের হেফাজতে নেয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তাদের হেফাজতে নিয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.