Nabadhara
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় হাতিয়া উত্তাল, পাল্টাপাল্টি বিক্ষোভে সংঘর্ষ; গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
মার্চ ১১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় নোয়াখালীর হাতিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের পৃথক বিক্ষোভ মিছিল থেকে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। মিছিলগুলো উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, পৌর যুবদল নেতা আশিক ও সাখাওয়াত হোসেন হিরো। অপরদিকে আহত হয়েছেন হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্রশক্তির আহ্বায়ক নেয়ামত উল্লাহ নীরব এবং সমর্থক জহির উদ্দিন।

জানা গেছে, গত ৮ মার্চ দুপুরে হাতিয়ার তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-৪ লঞ্চের একটি কেবিনে ওই কলেজছাত্রীকে তুলে দেন তার বাবা। একই সময় লঞ্চে ওঠেন মোহাম্মদ সাকিব উদ্দিন ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর তারা কেবিনের দরজায় নক করে কৌশলে ভেতরে প্রবেশ করে এবং একপর্যায়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রথমে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে গলা ও মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং পরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আবারও ধর্ষণ করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) এবং একই ইউনিয়নের জোটখালী গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির উদ্দিন বলেন, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছাকাছি ধর্ষণের এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে। ঘটনার প্রতিবাদে হাতিয়ায় দুটি পক্ষ বিক্ষোভ মিছিল বের করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।