কালকিনি, ডাসার(মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিক নূর জেনারেল হাসপাতাল এবং ডক্টরস ডিজিটাল হসপিটাল অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন।
এ সময় বিভিন্ন অনিয়মের কারণে (৩০,০০০)ত্রিশ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ভূরঘাটা হাসপাতালের নানা অব্যবস্থাপনা অনিয়ম পরিলক্ষিত হয়। সরকারি নীতিমালা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চত করার লক্ষে এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.