Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার নামে যশোরে প্রতারকচক্র তৎপর

যশোর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার কথা বলে যশোরে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারকচক্র। চক্রটি শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মোবাইলে কল দিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।

জানা গেছে, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থী মাইশা বুশরার পিতা আইয়ুব হোসেনের মোবাইলে ০১৩৩২-৯১৪৯২৯ নম্বর থেকে কল আসে। ফোনে তাকে বলা হয়, তার মেয়ে উপবৃত্তির টাকা পাবে এবং এসে সেই টাকা নিয়ে যেতে হবে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি বোর্ড স্কুলের প্রধান সহকারী মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মিজানুর রহমান জানান, একটি প্রতারকচক্র উপবৃত্তির টাকার কথা বলে বিভিন্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকের কাছে ফোন করছে। অনেক অভিভাবকই বিষয়টি নিশ্চিত হতে তাদের সঙ্গে যোগাযোগ করছেন।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন বলেন, উপবৃত্তি সংক্রান্ত কোনো কার্যক্রমের সঙ্গে শিক্ষা বোর্ড সরাসরি সংশ্লিষ্ট নয়। বোর্ডের পরিচয়ে যদি কোনো শিক্ষার্থী বা অভিভাবকের কাছে ফোন আসে, তাহলে বুঝতে হবে সেটি প্রতারকচক্রের কাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।