Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বৃদ্ধা মাকে মারধর ও টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা আত্মসাৎ, বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতন ও টাকা চুরির অভিযোগে ছেলে মোস্তফা কামাল শিফার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক অসহায় মা। যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা যায়, আসামি মোস্তফা কামাল শিফা দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। মুক্তিযোদ্ধা বাবা মারা যাওয়ার পর মা রিজিয়া বেগম তার মাসিক ভাতা ও পেনশন উত্তোলনের দায়িত্ব ছেলেকে দেন। কিন্তু ছেলে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ভাতার টাকা মাকে না দিয়ে নিজেই আত্মসাৎ করে আসছিলেন।

গত ৫ মার্চ চিকিৎসার জন্য রিজিয়া বেগম তার ছেলের কাছে পেনশনের টাকা ও ডেবিট কার্ড চাইলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তার তৃতীয় স্ত্রী ও পুত্রের প্ররোচনায় মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া ৬ মার্চ দিবাগত রাত প্রায় ৩টার দিকে (সেহরির সময়) আসামি শিফা জোরপূর্বক মায়ের ঘরে ঢুকে বিছানার নিচে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি করে নেয়। মা বাধা দিলে তাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে প্রথমে বারান্দা ও পরে উঠানে ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে।

মায়ের চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় আসামি ধারালো রামদা উঁচিয়ে মাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী রিজিয়া বেগম অভিযোগ করেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।