স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে মাহে রজমান উপলক্ষে সুলভ মূল্যে মাংসও ডিম বিক্রি করেছে নড়াইল প্রাণিসম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২মার্চ) থেকে আগামী সোমবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে ডিম ও মাংস বিক্রি করা হবে।
প্রতি কেজি গরুর মাংস ৬৫০টাকা, ড্রেসিংকৃত বয়লার মুরগির মাংস প্রতিকেজি ২৪৫ টাকা ও প্রতি পিচ মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন,নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু প্রমুখ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক বলেন,সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে বিক্রি করা হবে। তবে ক্রেতাদের হাতে সুলভ মূল্যে মাংস ও ডিম তুলে দেয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.