Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ১২, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে নাঈম হাসান (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক প্রায় দুই মাস ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ১৯ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেননি। নিখোঁজ নাঈম হাসান নড়াইল পৌরসভার ভওয়াখালি গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।

পরিবারের সদস্যরা জানান,গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে নাঈম হাসান বাড়ি থেকে বের হয়। সাধারণত তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসেন। কিন্তু সেদিন আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার(১২মার্চ) সকাল ১১টার দিকে নাঈমের বাবা মোহাম্মদ আতাউর রহমান বলেন,নিখোঁজের দুই দিন পর ২১ ডিসেম্বর আমি নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। জিডি নম্বর-৯৪৩
নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস বলেন, নিখোঁজ ওই বাকপ্রতিবন্ধী যুবক কে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।