নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে “নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নড়াগাতী অফিসে কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
২০২৬ সালের অগ্নিঝরা মার্চে একঝাঁক পেশাদার ও সাহসী সাংবাদিকদের উদ্যোগে গঠিত এই সংগঠনটি স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়নে কাজ করবে বলে আয়োজকরা জানান।
এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে এ. কে. এম. জিহাদুল ইসলামকে সভাপতি এবং চৌধুরী জুয়েল রানাকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদ কামাল, সহ-সভাপতি সাজেদুল ইসলাম সোভন ও খাইরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমানত ইসলাম পারভেজ, সহ-সম্পাদক শেখ রাসেল হোসেন আখের, সাংগঠনিক সম্পাদক বাবলু মল্লিক, দপ্তর সম্পাদক শেখ হাচিবুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন মোল্যা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মামুন হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল হোসেন (জগলু) এবং সদস্য হিসেবে কওসার মোল্যা, রিপন বিশ্বাস, হাসিব মল্লিক, তরিকুল ইসলাম, লিটন ও দেব প্রসাদ।
কমিটি গঠনের পর সংগঠনের সভাপতি এ. কে. এম. জিহাদুল ইসলাম বলেন, “নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি নড়াগাতীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সংবাদ তুলে ধরবে। আমরা চাই এই সংগঠনটি এ অঞ্চলের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক।”
সাধারণ সম্পাদক চৌধুরী জুয়েল রানা বলেন, “এই সংগঠনটি হবে পেশাদার সাংবাদিকদের একটি মিলনমেলা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব।”
সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, সাংবাদিকতা একটি মহান পেশা। নতুন এই সংগঠনটি স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি অচিরেই বৃহত্তর পরিসরে সংগঠনের কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথাও জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.