Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নতুন ইউএনও সাফফাত আরা, শ্রীপুরে বদলি সারোয়ার রাব্বি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

তাঁর স্থলাভিষিক্ত হিসেবে যশোর সদর উপজেলার ইউএনও মিজ সাফফাত আরা সাঈদকে তেরখাদা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই বদলির আদেশ জারি করা হয়েছে।

বিভাগের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা অ্যানি স্বাক্ষরিত ৯ মার্চের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে তেরখাদা উপজেলার দায়িত্বে থাকা ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে যশোর সদর উপজেলার ইউএনও মিজ সাফফাত আরা সাঈদকে তেরখাদা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলি আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।