মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে উপজেলা পর্যায়ে মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুর পৌর শহরের মুনলিট ক্যাফে অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
“নেটজ বাংলাদেশ”-এর অর্থায়নে এবং রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত “হোপ” প্রকল্পের আওতায় “প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর সিএসও’র সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন রিইবের হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিইবের কর্মকর্তা খালিদ হাসান। তিনি বলেন, তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। এই আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা জরুরি। প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তথ্য প্রদানকারী কর্মকর্তাদের আইন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং নাগরিকদের তথ্য জানার অধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় আরও বক্তব্য দেন সিএসও’র সাধারণ সম্পাদক শিক্ষক মো. নজরুল ইসলাম, অধ্যাপক মো. বাবুল আক্তার, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক নীহার রঞ্জন রায়, প্রভাষক হাসিনা আক্তার কাকলি, সাবেক কাউন্সিলর পারভিন আক্তার, মানবাধিকার নেত্রী বাসন্তী মন্ডল এবং সাংবাদিক অশোক কুমার বিশ্বাসসহ সিএসও’র অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার রক্ষা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সভা ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.