আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ডা. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন সভাপতি মাওলানা খোরশেদ আলম ও সেক্রেটারি মইনুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন সভাপতি আইয়ুব রসুল ও আমজেদ হোসেন, দরগাহপুর ইউনিয়ন সভাপতি ডা. বুলবুল আহমেদ, বড়দল ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, আশাশুনি সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম সানা ও মিজানুর রহমান, শ্রীউলা ইউনিয়নের আবারুল ইসলাম, খাজরা ইউনিয়নের জাকির হোসেন ও তরিকুল ইসলাম, আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলী ও সেক্রেটারি মইনুল হোসেন, প্রতাপনগর ইউনিয়ন সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন ও সেক্রেটারি নাজমুল হক এবং কাদাকাটি ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

