কালকিনি ডাসার(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের সম্মানে ইফতার এর আয়োজন করেছেন সাবেক ছাত্রনেতা মাওলানা আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার(১২ মার্চ) সন্ধ্যায় ৯নং ওয়ার্ডের কালকিনি ভূরঘাটা বাসষ্ট্যান্ডে ইজিবাইক ভ্যান শ্রমিকদের মাঝে ইফতার দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার জামায়েতের আমির মাওলানা রফিকুল। আমিনুল ইসলাম নিজেই শ্রমিকদের হাতে ইফতার তুলে দেন।
শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার
ইফতারের আগে উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন:
"ভ্যান ও ইজিবাইক চালকরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা রোজা রেখে হাড়ভাঙ্গা পরিশ্রম করে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং ভালোবাসা ভাগ করে নিতেই আজকের এই ক্ষুদ্র আয়োজন।
৯নং ওয়ার্ডবাসীর সমর্থন কামনা
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তিনি সব সময় মানুষের পাশে থাকতে চান। এজন্য তিনি ৯নং ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
তিনি আরও যোগ করেন, "আগামী দিনের সুন্দর সমাজ গঠনে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আমি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিজেকে উৎসর্গ করতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.