আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের মাঝে সৌদি বাদশাহর পক্ষ থেকে প্রেরিত খেজুর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত এবং স্থানীয় সুধীজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোট ১২ কার্টুন বা ৯৬ কেজি সৌদি খেজুর মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ২ হাজার ১৬৬ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী বলেন, “পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা। উপজেলা প্রশাসন সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে।”
সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, “এ ধরনের সহায়তা কার্যক্রম মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।” উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, “স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করব।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌদি বাদশাহ ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.