যশোর প্রতিনিধি
আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন। সেদিন দুপুর ১২টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত বারের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহক বিষয়টি নিশ্চিত করে জানান, এবারের নির্বাচনে ১৫টি পদে দুটি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সদস্য পদে একজন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাজু-বোরহান প্যানেল থেকে সভাপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সহ-সভাপতি (১) পদে এসএম আকরাম হোসেন, সহ-সভাপতি (২) পদে শাহানাজ সুলতানা রিনা, সাধারণ সম্পাদক পদে বোরহানউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও মো. রফিকুল ইসলাম সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় এবং সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে শাহজাহান-ইসতিয়াক প্যানেল থেকে সভাপতি পদে মো. শাহাজাহান আলী বিশ্বাস, সহ-সভাপতি (১) পদে আল ইসলাম, সহ-সভাপতি (২) পদে গোপীনাথ রায়চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. ইসতিয়াক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক (১) পদে ইফতেখার আলম রিপন, সহ-সাধারণ সম্পাদক (২) পদে আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে মো. আবুল কালাম এবং সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আশরাফুল আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনার জানান, আগামী ১৯ মার্চ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে মোট ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে গণনা করে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.