যশোর প্রতিনিধি
যশোরের সদর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাঠানো রাজকীয় খেজুর বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এই কার্যক্রম সম্পন হয়।
উপজেলায় মোট ১১৫টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয় ২৯৬ প্যাকেট খেজুর। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।
এবারের এই বিতরণ কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে সৌদি সরকারের উপহার পৌঁছে দেয়ার পাশাপাশি উৎসবের মরশুমে খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.