মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন আওয়ামী লীগ নেতা মোঃ তৈয়েবুর রহমান তুরাপ। হাইকোর্ট বিভাগের রিট আদেশের প্রেক্ষিতে তাকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল করা হয়েছে।
জানা গেছে, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৫৯৯৩/২০২৫ মামলার ২০২৬ সালের ১ জানুয়ারির আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনায় মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান বলেন, “এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। এখন পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”
এই আদেশের ফলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মোঃ তৈয়েবুর রহমান তুরাপ পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.