Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ১৮, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলের সদর উপজেলায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইজপাড়া কলেজ মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, মাইজপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ। তিনি আরও বলেন, দেশের গরীব-দুঃখী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে সরকার সবসময় পাশে রয়েছে এবং এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা যায়, নড়াইল-২ সংসদীয় আসনের ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ টাকা সমভাবে বিতরণ করা হচ্ছে। এছাড়া অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৭০০টি শাড়িও বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।