(নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পাঞ্জাবি-পায়জামা ও মাদ্রাসার ব্যাগ পেয়ে শিশুদের মধ্যে আনন্দের ছাপ দেখা যায়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় দুই জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে পাঞ্জাবি-পায়জামা এবং এক নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় মাদ্রাসার ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। তিনি এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, সদস্য বাহাউদ্দীন মিয়া, আল-আমিন পাঠান, সমাজসেবক দেলোয়ার পাঠান, শাহাদাৎ হোসেন হিরনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ঈদের নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের চোখেমুখে যে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে, তা সত্যিই আনন্দদায়ক। এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নিতে পেরে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.