গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে, যা আধুনিক স্থাপত্য ও ব্যতিক্রমী নকশায় নির্মিত। জেলার বিভিন্ন এলাকার ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
এছাড়া, সকাল ৮:২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় জামাত এবং সকাল ৮:৪০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূল না থাকলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর জেলা প্রশাসন ও স্থানীয় মসজিদগুলোতে আধা ঘণ্টার ব্যবধানে অন্যান্য জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ। মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া পৌর ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা প্রধান জামাতে অংশ নেবেন। নামাজের পরে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হবে।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, “গোপালগঞ্জে আধুনিক স্থাপত্য ও ব্যতিক্রমী নকশার একটি ঈদগাহ রয়েছে। ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.