নবধারা ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের মহিউদ্দিনের ছেলে আলী ইমাম। পেশায় ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রী। ইলেকট্রিক কাজের সময় বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে মত্যু যন্ত্রনায় চরম অসুস্থ অবস্থায় আছে। দুই বছর যাবৎ চিকিৎসার খরচ বহন করতে না পেরে মৃত্যু যন্ত্রণায় পড়ে থাকা ব্যক্তির সংসারের এখন করুন পরিনতি । দুই বছর আগেও ঈদের আনান্দ ছিলো পরিবারটিতে। বর্তমানে চিকিৎসা ও সন্তানদের খাবার ও তাদের পোশাক কেনা হয় না। ঈদের আনান্দ নেই তাদের। ইচ্ছে হলেও বাবার সাথে আর সন্তানেরা ঘুরতে যেতে পারে না। অসহায় পরিবারের সদস্যরা এখন খাদ্যাভাবে চরম মানবেতর জীবনযাপন করছে।
তার স্ত্রী রিমা খাতুন ও তার চাচা বাবুল জানান আলী ইমাম বছর দুয়েক আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গরুহাটের পাশে বৈদ্যুতিক পিলারের ওপরে মেইন লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে কোমরের স্পাইনাল কর্ড ও মেরুদন্ডের হাড় ভেঙ্গে মারাত্মক জখম হয়। সেসময় চিকিৎসকদের ভুল অস্ত্রপ্রচারে দুটি পা এখন অকেজো হয়ে চরম অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে।
বয়সের কিই বা হয়েছে তার। বর্তমানে দুটি পা অকেজো হয়ে বিছানাগত অবস্থায় প্রতিনিয়ত মৃত্যুযন্ত্রনা সাথে নিয়ে দিন পার করতে হচ্ছে এই ব্যক্তিটির।
স্ত্রী সন্তানসহ ৫ জন সদস্যের সংসারে দু’বেলা দু’মুঠো না খেয়ে চলছে এখন তাদের দিন। একদিকে উপার্জনহীন পিতার মৃত্যু যন্ত্রণা অপর দিকে ঈদের আনন্দ তার শিশুদের নতুন পোশাক কিনতে না পেরে অসহায় পিতা এখন করুন আর্তনাদ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে আর নিরাশার বালুচরে হতাশার দিনগুনছে তার স্ত্রী সন্তানেরা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যেন বিছানাগত হয়ে এখন পরিবারেরই বড় বোঝা হয়ে গেছে।
আশ্রয়নের ঘরে থাকা ভুমিহীন আলী ইমামের অসহায় পরিবারটি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে একটু সহযোগিতা প্রত্যাশা করে। আলী ইমামের ব্যক্তিগত মোবাইল নাম্বার হলো 01408023494 এই দুঃসময়ে একটু সহযোগিতা পেলে হয়তো তার স্ত্রী সন্তানদের কিছুটা কষ্ট দূর হবে ।

