Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে ঈদ উপলক্ষে তাতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা তাতী দল ঈদ উপহার হিসেবে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।

জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র বিতরণ করেন। জেলা তাতী দলের আহ্বায়ক আনিছুর রহমান লুলুর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, প্রতিটি এলাকায় ধনী ও দরিদ্র উভয় শ্রেণির মানুষই বসবাস করে। বিত্তবানরা পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিলেও দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের কাছে ঈদ অনেক সময় নিরানন্দ হয়ে ওঠে। তাই সমাজের পিছিয়ে পড়া, অনগ্রসর ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নিজের আশপাশের দরিদ্র পরিবারের খোঁজখবর নিতে হবে এবং সবার সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে ঈদের দিন সবাই সমানভাবে আনন্দ উপভোগ করতে পারে। এ সময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদস্য সচিব মাসুদুর রহমান, শহর তাতী দলের আহ্বায়ক আজমল খান সাফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।