Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের এক মাসের মধ্যেই সুফল পেতে শুরু করেছে জনগণ–আব্দুল মঈন

Link Copied!

শারমিন সুলতানা,পলাশ (নরসিংদী) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগন যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে, সরকারের বিভিন্ন জনকল্যাণমূখী প্রকল্পের মাধ্যমে ভোটের এক মাসের মধ্যেই জনগণ তার সুফল পেতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার শান্তানপাড়া আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, বিএনপি যে উন্নয়ন প্রক্রিয়া দীর্ঘ প্রায় ১৭ বছর আগে শুরু করেছিল, যা আওয়ামী লীগের আমলে স্থগিত হয়ে গিয়েছিল তা আবার নতুন করে শুরু করা হবে। দেশের মানুষের দুঃখ র্দুদশা লাঘব করতে যা করা দরকার এই সরকার তা করে যাবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের কল্যানের জন্য রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছেন যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

পলাশ উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।