Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ৪০টি পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত, দরিদ্র, এতিম ও বিধবা নারী-পুরুষদের মধ্যে উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, মুড়ি, সাবান ও গুঁড়া দুধ।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শরিফুল ইসলামসহ সংস্থার সদস্য মো. নজরুল ইসলাম, মো. মাহফুজ ইসলাম, তৈফিক আহম্মেদ, সুজন ইসলাম ও নিশাত ইসলাম।

ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা নিজেদের সামর্থ্য অনুযায়ী যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে ওমর ফারুক বলেন, “ঈদুল ফিতর আমাদের আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই আনন্দ যেন সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

আয়োজকেরা জানান, এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।