রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপক পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে পরিচালিত এ কর্মসূচিতে প্রায় ছয় শতাধিক নেতাকর্মী, সমর্থক ও অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়।
দলীয় নেতারা জানান, মানবিক রাজনীতির অংশ হিসেবে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকটি বিবেচনায় রেখেই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।”
সংসদ সদস্য হেলাল বলেন, তেরখাদার মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, “তেরখাদাবাসীর সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব ও অঙ্গীকার। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
ঈদ উপলক্ষে তিনি বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিও চালু করেছেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি, যাতে সবাই শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল হোসেন বাবু ও মোঃ মোবাশ্বের আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা শেখ ওহিদ এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহাগ মুন্সীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, শুধু নির্বাচনী সময় নয়, বরং সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকতে চায় বিএনপি। তেরখাদাবাসীর আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.