Nabadhara
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে নান্দাইলে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ২১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউজে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় নান্দাইলে কর্মরত সাংবাদিকদের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি আধুনিক ভবন নির্মাণ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাংবাদিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, চ্যানেল এস-এর প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, মঞ্জুরুল হক, রমজান আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।