Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ২৫ আটক-১৪

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২৪, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শেখ ও মোল্যার বংশের মধ্যে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২৫ জন আহত হয়েছে,আহতদের অনেকের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন কে আটক করেছে। সোমবার (২৩মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রামে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শেখ ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় শেখ বংশের নেতৃত্বে রয়েছে মাহবুবুর রহমান শেখ এবং মোল্যা বংশের নেতৃত্বে আছেন খায়রুল মোল্যা।

গত শনিবার ঈদের দিন মাংস ভাগাভাগি নিয়ে উভয়েরর মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনা নিয়ে দু’পক্ষের বিরোধ আবারও চাঙ্গা হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপি সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এ সময় শটগানের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে মোল্যা বংশের মাহাবুর মোল্যা (৪০),রমজান মোল্যা (৫৫), মিন্টু মোল্যা (৫২), নাহিদ মোল্যা (২১),টুটুল মোল্যা (৩০), শাহীদুল মোল্যা (৪৮),রাজা মোল্যা (৫০),বাঁধন মোল্যা (২৬), তামিম মোল্যা (১৯), সুমন মোল্যা (২৮),আরাফত মোল্যা(৩৪) আনিস মোল্যা (৩৫) হাফিজ মোল্যা (৪৫) এবং শেখ বংশের আজানুর শেখ (১৮) খবির শেখ(৩৫)শহিদুল শেখ(৪৫)সহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হযেছে। আহতদের উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ অলোক কুমার বাগচী বলেন,কালিয়া সংঘর্ষের ঘটনায় ২৫জনের মতো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকের শরীরে ছররা গুলির অংশ পাওয়া গেছে। তবে বর্তমানে প্রত্যেকেই আশঙ্কামুক্ত রয়েছেন।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার মঙ্গলবার(২৪মার্চ) সকালে বলেন,পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন কে আটক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।