Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে জমি বিরোধে বাড়িতে প্রবেশে বাধা, অবরুদ্ধ পরিবার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া এবং নারী-শিশুর ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। একই বিরোধকে ঘিরে পৃথক দুটি ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বর্ষা মৌজার মৃত রমজান আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫০) লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার চাচাতো ভাই মোঃ মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করায় সুযোগ নিয়ে স্থানীয় একটি চক্র তার ১৭ শতাংশ ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী মোজাহারুল ইসলাম বলেন,
“আমার বাড়িতে ঢোকার একমাত্র পথটি বন্ধ করে চারদিকে বেড়া দেওয়া হয়েছে।
আমি এখন কার্যত অবরুদ্ধ অবস্থায় আছি। মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। প্রশাসনের জরুরি সহযোগিতা চাই।”

সরেজমিনে দেখা গেছে, অভিযুক্তরা বাড়ির চারপাশে বেড়া দিয়ে চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। ফলে পরিবারটি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাড়ির ঘেরাবেড়া ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে নজরুল ইসলামসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি প্রকাশ্যে তাদের ‘শায়েস্তা’ করার হুমকিও দেওয়া হয়।

এদিকে একই এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে মোছাঃ সুলতানা বেগম (৫৫) ও তার দুই মেয়ে লায়লা বেগম (৩৩) এবং হুসনে আরা বেগম (৩০) আহত হন।

সবচেয়ে গুরুতর আহত হন শিমু আক্তার (২২)। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার ডান চোখে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। একই সঙ্গে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিমুর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বীরগঞ্জ থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার সচেতন মহল মনে করছে, জমি দখল, পথ বন্ধ করে দেওয়া এবং নারী-শিশুর ওপর হামলার মতো ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে দখলচেষ্টা বন্ধ করে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।