Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে পৃথক অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ও পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে খোকন (৩২) এবং মনিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আবুল বাসারের (ভাসান) ছেলে আব্দুল সালাম (৩৫)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচাতো ভাই মান্নান মাদবরের ছেলে শিশু নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের হলে ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ঢাকার একটি আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, ২০১৪ সালে একটি ব্যাংক চেক ডিজঅনার মামলায় আব্দুল সালাম পাঁচ লাখ টাকা ধার নিয়ে তা পরিশোধ না করায় যশোর আদালত তাকে ১০ মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেহালপুর পুলিশ ফাঁড়ির এএসআই শাহাজান বিশ্বাস দত্তকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।