Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালে কাঠের সাঁকো নির্মাণ, বকশীগঞ্জে জনদুর্ভোগ কমাতে জামায়াতের উদ্যোগ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গাল পাড়া কাটাখালি খালের উপর কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।

নির্মিত ওই সাঁকো মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাজমুল হক সাঈদী এই কাঠের সাঁকোটি উদ্বোধন করেন। এই সাঁকোর মাধ্যমে দুই গ্রামের মানুষের চলাচলে জনদুর্ভোগ কমে গেলো ।

নাজমুল হক সাঈদী বলেন, গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম আপনাদের একটি সাঁকো তৈরি করে দেব। সেই কথার প্রেক্ষিতে আজ ওয়াদা রক্ষা করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষ থেকে কাজ করে যাব।

উদ্বোধনকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সহ সেক্রেটারী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমির মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বকশীগঞ্জ শাখার সহ-সভাপতি হাজী মোঃ রাসেল মাহমুদ, বাংলাদেশ জামায়াতের ইসলামীর যুব বিভাগের কারিমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধুরপাড়া ইউনিয়ন শাখার আমির আতিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।