শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীর বড়বাড়িয়ায় আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন ‘আগামীর স্বপ্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ হয়েছে। ২৪ মার্চ সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়। এতে সহকারী অধ্যাপক মো. বাদশা খানকে সভাপতি এবং মো. ইমরান হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. আরিফুজ্জামান (প্লাবন) উকিল, নাহিদ মুন্সি, শেখ সাদি, শরিফুল ইসলাম খান। যুগ্ম-সম্পাদক মো. রশিদ শেখ, রাজিব মোল্লা, শহিদুল শেখ। সাংগঠনিক সম্পাদক তরিকুল শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আলম মোল্লা, কালিম কাজী। দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম শেখ। কোষাধ্যক্ষ মো. নয়ন মোল্লা, সহ-কোষাধ্যক্ষ বুলবুল খান জয়। সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান (চান্দু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী শেখ। সদস্যরা হলেন— মো. মোজাহিদ খান, মুকুল হাওলাদার, রহমত শেখ, রিপন শেখ, ফারুক শেখ, দুলু খান, মিলন শেখ, নাইম শেখ, আবু হুরাইয়া খান, আব্দুল্লাহ খান, মো. রাকিব খান, মো. সজিব মোল্লা ও জাহাঙ্গীর মোল্লা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.