Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ৭ জন আটক

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে কালোবাজারে বিক্রির সময় ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে একটি চক্র কালোবাজারে তেল বিক্রির সঙ্গে জড়িত হয়ে পড়ে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে কেন্দুয়া কালিবাড়ি বাজারে ড্রামে করে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে তারা বিক্রির চেষ্টা করে।

খবর পেয়ে বুধবার সকালে স্থানীয় লোকজন বাজারে গিয়ে অভিযান চালায়। এ সময় ১৪টি ড্রামে রাখা ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ওই ৭ জনকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

জানা গেছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব এবং সরবরাহ সংকটের কারণে জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে সীমিত পরিসরে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোথাও সরবরাহ বন্ধও রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে তেল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে তেল জব্দ ও ৭ জনকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।