জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সার-কীটনাশক ব্যবসায়ী শাহিনুর রহমান শাহীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে পুনট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
মরহুম শাহিনুর রহমান শাহীন বাবা, ভাই-বোন, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং সকাল ১১টায় উপজেলার তালখুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জয়পুরহাট ও কালাই এলাকায় বিএনপি, ব্যবসায়ী মহলসহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.