এন এম নুরুল ইসলাম,বালিয়াডাংগী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলায় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামের কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর।
বালিয়াডাংগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সাবেক সভাপতি জুলফিকার আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পর্বে বক্তারা ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন সমস্যা যেমন মাদক, জুয়া, চুরি ও জ্বালানি তেল সংকট নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি ডা. কাসফিয়া সালাম নির্ঝর এসব বিষয় সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে উপস্থাপন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.