Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান মিনু, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা তালুকদার।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠন ও উপজেলা কর্মরত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।