কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। সভার সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার স্মরণ করেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.