Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, নিরীহ জনতার উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে কোন শাসক টিকে থাকতে পারেনি। স্বল্প সময়ের মধ্যে সেই পৈশাচিক শাসকের পতন ঘটে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২৫ মার্চের কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়। কিন্তু মাত্র ৯ মাসের মধ্যে তারা স্বাধীনতাকামী মানুষের কাছে চরম পরাজয় বরণ করতে বাধ্য হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড মাহির দায়ান আমিন, ওসি রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, জামায়াতের উপজেলা শাখার আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।