Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কিশোরী ধর্ষণ,অভিযুক্তকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২৫, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে দশ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (২৫মার্চ) দুপুরে নড়াগাতি থানার উত্তর মহাজন গ্রামে কিশোরী কে তার বাড়ি একা পেয়ে প্রতিবেশি ৪ সন্তানের জনক আসাদ মিয়া ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। তবে অভিযুক্ত কে এলাকাবাসী হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে মেয়েটির বাবা-মা বাড়ি ছিল না। এ সুযোগে প্রতিবেশি ৪ সন্তানের জনক আসাদ মিয়া মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে লম্পট আসাদ মিয়া কে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে নড়াগাতি থানা পুলিশ খবর পেয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত অভিযুক্ত আসাদ মিয়া কে চিকিৎসা দিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুর রহিম বুধবার বিকালে বলেন,এলাকাবাসী আসাদ মিয়া কে ধরে গণপিটুনি দেয়,পরে পুলিশ গিয়ে তাকে উদ্বার করে। তবে এরিপোর্ট লেখা পষর্ন্ত থানায় কোন মামলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।