Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

​ যমুনা নদীর মাঝ চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চৌহালী উপজেলার ভূতের মোড় এলাকা থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণ-পশ্চিমে নাগরপুরের পাকশামাইজাল সংলগ্ন যমুনার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকে পড়লে তারা সেটি উদ্ধার করে যমুনার চরে রেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

​ধারণা করা হচ্ছে, প্রায় ৪-৫ দিন আগে মরদেহটি উজান থেকে ভেসে এ এলাকায় এসেছে। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​এসআই প্রবীর ভট্টাচার্য আরও জানান, মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।