মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।
বুধবার তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে গত ১৭ বছরে আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের শহীদ আনিসুর রহমান, আবু সাঈদ ও বজলুর রহমান, চাপাকোনা গ্রামের শহীদ আসাদুজ্জামান, ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা গ্রামের শহীদ মতিউর রহমান, ১২নং শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামের শহীদ আনিসুর রহমান, ৭নং খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের শহীদ মেজবাহ উদ্দীন চন্টু, ১৩নং খানপুর ইউনিয়নের মাছনা গ্রামের শহীদ হাফিজুর রহমান এবং মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামের শহীদ ইউসুফ মিয়ার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুতাছিম বিল্লাহ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এমএ হাসান, অ্যাডভোকেট আমিমুল এহসান, নাজমুল হোসাইন হৃদয়, বাবুল আক্তার বাবু, মফিজুর রহমান নয়ন, ইউসুফ গাজী, মাহবুব তুহিন, রেজওয়ান ইসলাম, আরিফুজ্জামান টিংকু, সাকিব জামান, আব্দুল্লাহ আল মামুন বাবু, জিএম হাসান কবির সুমন, মিনহাজুল আবেদীনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.