রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
যারা দৃশ্যমানভাবে চরিত্র বদলিয়ে বিএনপির সাথে বেঈমানী করেছে তারা মুনাফেক। এদের বিশ্বাস করা মানে মৃত্যুর সাথে বসবাস করা। যা বিগত জাতীয় নির্বাচনে আপনাকে দেখেছেন।
রামপালে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
এসময় তিনি আরো বলেন, তারা সর্বচ্চ চেষ্টা করছে এখানে যেনো লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জয়লাভ না করতে পারে। যেকারণে প্রতিদ্বন্দী দলের সাথে সখ্যতা গোড়ে গলায় বিএনপির কার্ড ঝুলিয়ে পেছন থেকে ভোট দিয়েছেন অনত্র।
এরা দেখায় এক কাজ করে ভিন্ন। তারা যানতো ফরিদ ভাই এখানে এমপি হলে তাদের লুটপাট বন্ধ হয়ে যাবে। তবুও সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন। তাই আগামীতে বিএনপির হাতকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান এই নেতা।
বুধবার (২৫ মার্চ) বিকাল ৪ টায় ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, বার বার কারাবরণকারী নেতা ও সাবেক উপজেলা সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার জাহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া প্রমুখ। এসময় নেতাকর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে সম্মতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.