যশোর প্রতিনিধি
যশোরে যথাযোগ্য মর্যদার মধ্য দিয়ে ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ২৫ মার্চ সেই ভয়াল রাতের তাৎপর্য তুলে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল বাসার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব আব্দুল মালেক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মালেক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। একই অনুষ্ঠানে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া যশোরের বিভিন্ন কলেজেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর সরকারি এম এম কলেজে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। যশোর সরকারি সিটি কলেজে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এছাড়া যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা ২৫ মার্চের সেই ভয়াবহ রাতের স্মরণে স্বাধীনতার মূল্য ও জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.