আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় সূর্য্যখালী বিলে বড় ধরনের দখল বিরোধ ও ভয়ভীতি-নির্মাণের ঘটনা ঘটেছে। পাইথালী মৌজায় পৈত্রিক সূত্রে মৎস্য চাষ করে আসা লেয়াকত আলী মোড়লের অভিযোগ, শনিবার (২৪ মার্চ) রাতে প্রতিপক্ষরা তার মৎস্য ঘেরের ভেড়ীবাধ কেটে মাছ লুট ও ঘেরের বাসা আগুনে পুড়িয়ে দায়।
বাদী জানিয়েছেন, প্রতিপক্ষরা ইতিপূর্বে বিভিন্ন সময় তাকে মামলা তুলে নিতে হুমকি দিয়েছে। এই ঘটনার ফলে মাছ এবং ঘরের মালামালে প্রায় ৬৫,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও, মৎস্য ঘেরের দু’স্থানে বাঁধ কেটে ক্ষতি করা হয়েছে।
লেয়াকত আলী মোড়ল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের পরিবারকে নিরাপদে রাখার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
আশাশুনি থানায় সাধারণ ডায়রী করা হয়েছে এবং ইতিমধ্যেই মামলা ০৭ নং আদালতে দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

